বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ে পোশাক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বরেন্দ্র এলাকার গহিনে অবস্থিত বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীর মধ্যে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে গতকাল শনিবার শুভেচ্ছাস্বরূপ এসব পাঞ্জাবি বিতরণ করা হয়।
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শুভেচ্ছা পোশাক বিতরণে সহায়তা করে ঢাকার ফ্যাশন হাউস ও’টু।
বেলা ১১টায় পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুরেন কোল টুডু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা সেজার উদ্দিন, চাঁপাইনবাবঞ্জ বন্ধুসভার সদস্য জহিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমুখ। বিতরণকাজে সহায়তা করেন বিদ্যালয়ের শিক্ষকেরা।
অনুষ্ঠানে ২২০ জন শিক্ষার্থী, অভিভাবক ও গ্রামবাসীর মধ্যে পোশাক বিতরণ করা হয়।