প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার বিজয় দিবস উদ্যাপন করেছে। বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। সেখানে দিনব্যাপী নানা খেলাধুলা, সাইকেল ও তির ছোড়া প্রতিযোগিতা হয়।
অনুষ্ঠানে উপজেলার কোল আদিবাসীদের গ্রাম বাবুডাইংয়ের সব বয়সের নারী-পুরুষ ও বন্ধুসভার সদস্যরা অংশ নেন। পরে পুরস্কার বিতরণী ও শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই বিজয় উৎসব শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ অনুষ্ঠানের জন্য শিক্ষার্থীরা বাড়ি বাড়ি চাল, ডাল ও সবজি তুলে খিচুড়ির ভূরিভোজের আয়োজন করে। এতে অনুষ্ঠান আরও আনন্দঘন হয়ে ওঠে।