বাবুনগরীকে ব্যাংককে চিকিৎসার সিদ্ধান্ত পরিবারের
হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার। এ ব্যাপারে সরকারের অনুমতি চাওয়া হয়েছে বলে পারিবারিক সূত্র জানায়। তিনি বর্তমানে রাজধানীর বারডেম হাসপাতালের হূদেরাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।গত ৫ মে রাজধানীতে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া ২৬টি মামলার মধ্যে বাবুনগরী ১৭টিতে আসামি রয়েছেন। এর মধ্যে মতিঝিল থানার তিনটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই তিন মামলায় ২৯ মে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। বাকি ১৪টি মামলার বিষয়ে আজ রোববার আদালতে জামিন চাওয়া হতে পারে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।এদিকে গতকাল হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির এক বিবৃতিতে বলা হয়, ১১ জুন থেকে কওমি মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শুরু হবে। এ সময়ে কোনো মাদ্রাসায় হয়রানি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।