বাবুবাজারে দিনদুপুরে চালের আড়তে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বাবুবাজার এলাকার তিনটি চালের আড়তে গতকাল বৃহস্পতিবার দুপুরে ডাকাতি হয়েছে। ডাকাতেরা প্রায় আড়াই লাখ টাকা লুটে নিয়ে যায়।৯ ফেব্রুয়ারি এ এলাকায় এক চাল ব্যবসায়ী ছিনতাইকারীদের গুলিতে নিহত হন।গতকাল একসঙ্গে তিন আড়তে ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্কণ্ঠা দেখা দিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, পৌনে তিনটার দিকে ১৫-২০ জনের একদল ডাকাত ক্রেতা সেজে বাবুবাজার এলাকার ৭ কাজী জিয়াউদ্দিন রোডের সততা রাইস এজেন্সি, পবিত্র রাইস এজেন্সি ও জিলানী রাইস এজেন্সি নামে তিনটি আড়তে ঢোকে। তারা অস্ত্রের মুখে আড়তের মালিক ও কর্মীদের জিম্মি করে ক্যাশবাক্স থেকে নগদ প্রায় আড়াই লাখ টাকা লুটে নিয়ে নির্বিঘ্নে চলে যায়।তিনটি আড়তের মালিকেরা জানান, ১০-১২ জন ডাকাত ক্রেতা সেজে সততা রাইস এজেন্সিতে ঢুকে পিস্তল বের করে সেখান থেকে ওই টাকা লুটে নেয়।বাদামতলী ও বাবুবাজার চাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, চালের দাম বেড়ে যাওয়ায় এমনিতেই ব্যবসায়ীরা চাপের মধ্যে রয়েছেন। এরপর একের পর এক হত্যা ও ডাকাতি-ছিনতাইয়ের ঘটনায় তাঁরা উদ্বিগ্ন।লালবাগ বিভাগের পুলিশের উপকমিশনার আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘যে স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে, সেখানে প্রবেশ করা দুঃসাহসের ব্যাপার। কারণ আশপাশে পুলিশ মোতায়েন ছিল। ব্যবসায়ীদের সহযোগিতা পেলে ডাকাতদের ধরা সম্ভব হতো।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান ‘একটি মহল সরকারকে বিপদে ফেলতে এবং পরিস্থিতি অস্থিতিশীল করতে একের পর এক ঘটনা ঘটাচ্ছে’ বলে প্রথম আলোর কাছে মন্তব্য করেন। তিনি এ প্রসঙ্গে বলেন, ঘটনার পর একটি পক্ষ সরকারবিরোধী মিছিল বের করার চেষ্টা করে। ঘটনা সম্পর্কে একেকজন একেক ধরনের তথ্য দিয়েছে বলেও জানান তিনি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।ব্যবসায়ী আফিল হত্যার তদন্ত এগোচ্ছে নাএদিকে কোতোয়ালি থানার একজন পুলিশ কর্মকর্তা জানান, চাল ব্যবসায়ী আফিল উদ্দিন খুনের ঘটনায় ব্যবসায়ীরা ভয়ে কেউ সাক্ষ্য দিচ্ছেন না। এ কারণে পুলিশ মামলার অগ্রগতি করতে পারছে না। এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার বা আটক করা হলে বিভিন্ন মহল থেকে ছাড়িয়ে নিতে তদবির শুরু হয়।