বাবুবাজারে লেগুনার ধাক্কায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বাবুবাজারে লেগুনার ধাক্কায় শান্ত নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্তর বয়স আনুমানিক ৪০ বছর। সকাল আটটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. রশিদ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ বলেছে, শান্ত সদরঘাটে পুরোনো জুতা বিক্রি করতেন।
নিহতের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।
হাসপাতালের ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি জানেন বলে জানিয়েছেন।