বাবুর্চিকে আটকে মুক্তিপণ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলিতে বিয়েবাড়িতে রান্নার কথা বলে মহররম আলী (৩০) নামের এক বাবুর্চিকে আটকে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার তাঁদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুক্তার হোসেন (২৫) ও ফিরোজ হোসেন (২৮)। মুক্তার হাকিমপুর উপজেলার সাধুরিয়া গ্রামের এবং ফিরোজ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করমপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্র জানায়, মুক্তার হোসেন তাঁর বিয়ে অনুষ্ঠানের রান্নার কাজের কথা বলে সহযোগী সোহেলের মাধ্যমে গত রোববার দুপুরে দিনাজপুর সদর থানার কাঞ্চনঘাট গ্রামের মহররমকে ডেকে হাকিমপুরের সাধুরিয়া গ্রামে আনেন। পরে মুক্তার ও তাঁর তিন সহযোগী কৌশলে মহররমকে পাশের ছাতনী গ্রামের একটি পুকুরপাড়ে নিয়ে যান। রাত আট-নয়টার দিকে মহররমকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করা হয়। টাকা দেওয়ার জন্য পরিবারের কাছে ফোন করতে অস্বীকার করলে জিম্মিকারীরা মহররমকে নির্যাতন শুরু করেন। এ সময় তাঁর চিৎকারে পাশের কোকতাড়া ও গোহাড়া গ্রামের লোকজন এগিয়ে আসেন।