বাবুল আক্তারের বাসায় আইজিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের বাসায় যান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
গতকাল পুলিশ সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গত ৫ জুন সকালে চট্টগ্রামে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার সময় খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম।
গতকাল রাজধানীর বনশ্রীতে বাবুল আক্তারের বাসায় গিয়ে আইজিপি বলেন, একজন এসপির স্ত্রীর এভাবে খুন হওয়ার ঘটনা অত্যন্ত বর্বরোচিত। তিনি হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন। আইজিপি বাবুল আক্তারের দুই সন্তান ও পরিবারের অন্য সদস্যদের খোঁজখবর নেন।
এ সময় আইজিপির স্ত্রী বেগম শামসুন্নাহার রহমান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।