প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর ভূঁইয়া ওরফে বাবুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য মো. বদরু মিয়া। ১২টি পদের মধ্যে সভাপতি পদ ছাড়া অবশিষ্ট পদে বিএনপিসহ চারদলীয় জোট-সমর্থিত প্রার্থীদের প্যানেল জয়ী হয়েছে।জ্যেষ্ঠ সদস্য পদে মহিবুর রহমান, আফতাব উদ্দিন, ফারুকুর রহমান ও নুরুল হুদা জয়ী হন। কনিষ্ঠ সদস্য পদে জুনায়েত মিয়া, আবুল ফজল ও মো. ফারুকুর রহমান নির্বাচিত হন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সহসভাপতি হান্নান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক (ফৌজদারি শাখা) আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক (দেওয়ানি শাখা) সফিকুল ইসলাম দুলাল, ক্রীড়া সম্পাদক মোজাম্মেল হক লিটন ও লাইব্রেরি সম্পাদক সফিকুল ইসলাম।