বাবুলকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের দিনমজুর মো. বাবুল হোসেনের (৩০) হূদযন্ত্রের ভাল্ভ নষ্ট হয়ে গেছে। অসুস্থতার কারণে তিনি এখন কাজকর্ম করতে পারছেন না। এতে স্ত্রী ও চার শিশুসন্তানকে নিয়ে চরম দুরবস্থার মধ্যে পড়েছেন বাবুল। চিকিৎসকেরা বলেছেন, ওপেন হার্ট সার্জারি করলে তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু তাঁর দরিদ্র পরিবারের পক্ষে অস্ত্রোপচারের খরচ জোগাড় করা সম্ভব নয়। বাবুলের চারটি শিশুসন্তানের কথা বিবেচনা করে তাঁর চিকিৎসার সহায়তায় এগিয়ে আসার জন্য পরিবারের পক্ষ থেকে দেশের হূদয়বান ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা—মো. সিরাজুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর ৪৭০৭, সোনালী ব্যাংক, শাহরাস্তি শাখা, চাঁদপুর। বিজ্ঞপ্তি।