বাবেলাকোনা গারো ব্যাপ্টিস্টমণ্ডলীর শতবর্ষ উদ্যাপন
উৎসবমুখর পরিবেশে শেরপুরের শ্রীবরদীতে গতকাল শনিবার ‘বাবেলাকোনা গারো ব্যাপ্টিস্টমণ্ডলীর’ শতবর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে। সকালে বাবেলাকোনা গ্রামে সংগঠনটির প্রাঙ্গণে প্রদীপ জ্বালিয়ে ও পায়রা উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাংসদ এ কে এম ফজলুল হক।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশের প্রেসিডেন্ট তনয়ানন্দ রেমা। বক্তব্য দেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট) আসনের সাংসদ জুয়েল আরেং, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য রেমন্ড আরেং, গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশের সাধারণ সম্পাদক রেভারেন্ট লিটন ম্রং, বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক শুভ্র চিরান, জামালপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিষ্কৃতি হাগিদক, কিশোরগঞ্জের সহকারী জজ সোহেল ম্রং, সিংগাবরুণা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রেজ্জাক, শ্রীবরদী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা ও সাধারণ সম্পাদক লোচন সাংমা।
দিনব্যাপী এ উৎসবে বিশেষ প্রার্থনাসহ স্থানীয় গারো আদিবাসী শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।