বাবড়ীঝাড়-পঞ্চপুকুর সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর বাবড়ীঝাড় থেকে কচুকাটা-পঞ্চপুকুর পর্যন্ত ১০ কিলোমিটার পাকা সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূর গত রোববার বিকেলে সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এলজিইডির বাস্তবায়নে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ করা হচ্ছে। সড়কের নির্মাণকাজের উদ্বোধন শেষে সন্ধ্যায় বাবড়ীঝাড় উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওমর উল্লাহ সরকার এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, ‘আগে যাঁরা সরকারে ছিলেন, তাঁরা মুখে উন্নয়নের কথা বললেও কার্যত আমাদের এলাকার কোনো উন্নয়ন করেননি। কিন্তু আমরা কথায় নয় কাজে বিশ্বাস করি।’ সভায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।