বাম গণতান্ত্রিক বিকল্প বলয় গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মুক্তিভবনে গতকাল সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দশম কংগ্রেস-উত্তর পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়। এতে বাম গণতান্ত্রিক বিকল্প বলয় গড়ে তোলার আহ্বান জানানো হয়।দলের সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সিপিবির নবনির্বাচিত সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সাজ্জাদ জহির চন্দন, আহাসান হাবিব, কাফি রতন প্রমুখ। বিজ্ঞপ্তি।