বাম দলগুলোর আধা বেলা হরতাল ১৬ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ জানুয়ারি বুধবার সারা দেশে আধা বেলা হরতালের ডাক দিয়েছে বামপন্থী দুটি রাজনৈতিক জোট গণতান্ত্রিক বাম মোর্চা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।গতকাল বুধবার দুপুর ১২টায় এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে গণধরনা অবস্থান কর্মসূচি থেকে সিপিবি-বাসদ আর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক বাম মোর্চা হরতালের কর্মসূচি ঘোষণা করে।জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার না করায় এবং বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারার প্রতিবাদে এই হরতালের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।গণধরনা কর্মসূচিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম হরতালের ঘোষণা দিয়ে বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করায় এই কর্মসূচি ঘোষণা করা হলো। তিনি বলেন, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করেই আধা বেলা হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে।সাংবাদিক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, সরকার তেলের দাম বাড়িয়ে নিজেদের দাম বাড়িয়েছে।অন্যদের মধ্যে সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খান, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, ম. ইনামুল হক, সিপিবির নেতা রুহিন হোসেন, ক্ষেতমজুর সমিতির সৈয়দ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।গণতান্ত্রিক বাম মোর্চাগতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তোপখানা রোডের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি হরতালের কর্মসূচি ঘোষণা করেন। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে হরতালের সমর্থনে প্রচার সমাবেশ করা হয়।