বাম বলয় গড়তে সিপিবি-গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি স্বতন্ত্র ধারার বাম বলয় গড়ে তুলতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টি একমত হয়েছে। দুই দলের নেতারা মনে করেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকটে বাম গণতান্ত্রিক শক্তির বৃহত্তর ঐক্যের বিকল্প নেই।গতকাল শুক্রবার সকালে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির তোপখানা রোডের কার্যালয়ে দুই দলের যৌথ সভায় এ বিষয়ে মতৈক্য হয়। এর আগে একই লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠক করে সিপিবি।গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের সভায় সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সাংগঠনিক সম্পাদক বাবুল বিশ্বাসসহ দুই দলের নেতারা উপস্থিত ছিলেন।বৈঠক সম্পর্কে জানতে চাইলে মুজাহিদুল ইসলাম সেলিম প্রথম আলোকে বলেন, ‘দুই জোটের মেরুকরণের বাইরে আমরা একটি পৃথক বাম গণতান্ত্রিক বলয় গড়ে তোলার চেষ্টা করছি। এই বৈঠক তারই একটি অংশ।’