বাম মোর্চার বিক্ষোভ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুন্দরবন ধ্বংসকারী’ রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করবে গণতান্ত্রিক বাম মোর্চা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পটি বন্ধের দাবিতে আজ বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত শেষে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মুখে বিক্ষোভ হবে।
গত মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত হয়। সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, বিদ্যুৎ-সংকট সমাধান নয়, বরং আগামী জাতীয় নির্বাচনের আগে ভারত সরকারকে খুশি করতেই এই আত্মঘাতী প্রকল্প হাতে নেওয়া হয়েছে।