প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার বামনা উপজেলার জাফরাখালী বাজার এলাকায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতার বিরুদ্ধে ১৫ হাজার ঘনফুট বালু লুট করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় বালু ব্যবসায়ী ও ডৌয়াতলা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি এমাদুল হক গতকাল সোমবার দুপুরে বামনা প্রেসক্লাবে এক সংবাদ সমেঞ্চলনে এ অভিযোগ করেন।
এমদাদুল অভিযোগ করেন, জাফরাখালী সেতুর পাশে রাখা প্রায় দুই লাখ টাকা দামের ১৫ হাজার ঘনফুট বালু ৫ ও ৬ এপ্রিল রাতে সাইদুল লোকজন নিয়ে লুট করেন। তবে সাইদুল বলেন, ‘আমি বালু লুট করিনি। এমাদুলের কাছে স্থানীয় দুই ব্যক্তি টাকা পাবেন। এ জন্য তাঁরা এসব বালু নিয়ে গেছেন।’