বামনায় ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া বাজারে অগ্নিকাণ্ডে ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। গত বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী দু-তিনজন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বামনা উপজেলার প্রসিদ্ধ বন্দর খোলপটুয়া বাজারের আফজাল হোসেনের জুতার দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত আগুন আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে মুদি দোকান, ফার্মেসি, কসমেটিকসের দোকান, স্টুডিও, খাবার হোটেল, চায়ের দোকান, লেপ-তোশকের গোডাউন, মিষ্টির দোকানসহ ১৭টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।