বামনী নদীতে নৌকা ডুবে একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী নদীতে গতকাল মঙ্গলবার মাছধরার একটি জেলে নৌকা ডুবে আবুল বাসার ওরফে বাদশা (২১) নামে একজনের মৃত্যু হয়েছে। সকাল ১০টার দিকে নদীতে ভাটা চলাকালে হঠাৎ কয়েক ফুট উচ্চতায় জোয়ার এলে ওই দুর্ঘটনা ঘটে। বাসার চরএলাহী ইউনিয়নের চরল্যাংটা গ্রামের আবুল কালামের পুত্র।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নৌকার সাতজন মাঝি-মাল্লার সবাই ডুবে যান। এরপর সাঁতরে ছয়জন মুমূর্ষু অবস্থায় কূলে উঠতে সক্ষম হলেও বাসার নিখোঁজ থাকেন। পরে বেলা তিনটার দিকে তাঁর লাশ পাওয়া যায়। মুমূর্ষু জেলেদের মধ্যে মো. ভুট্ট (২৫) নামে এক ব্যক্তিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।