বায়তুল মোকাররমে হাজারো মানুষের ভিড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজায় অংশ নিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে বিপুলসংখ্যক মানুষ সমবেত হয়েছেন। আজ মঙ্গলবার বাদ আসর নামাজে জানাজা হওয়ার কথা।
জানাজায় অংশ নিতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের প্রায় সবাই বায়তুল মোকাররমে উপস্থিত হয়েছেন। এছাড়া শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ বায়তুল মোকাররম এলাকায় সমবেত হয়েছেন। বায়তুল মোকাররম এলাকায় পুলিশের নির্দেশে সব ধরনের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।