বার কাউন্সিলের ১৮ ও ১৯ মার্চের মৌখিক পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুসারে ১৮ ও ১৯ মার্চ অনুষ্ঠেয় অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিল গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এতে বলা হয়, এই পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখ যথাসময়ে জানানো হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য দিনের মৌখিক পরীক্ষা অপরিবর্তিত থাকবে।