বার ভবন উড়িয়ে দেওয়ার হুমকি, দুজনকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে ঢুকে বার ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সমিতির কার্যালয়ে গিয়ে তাঁরা সভাপতিকে হুমকি দেন।আইনজীবী সমিতি জানায়, সিলেটের বিমানবন্দর থানার ছালিয়া এলাকার বাসিন্দা দুই ভাই পরিচয় দিয়ে হারুন রশিদ (৫০) ও সুমন আহমদ (৩৪) নামের দুই ব্যক্তি গতকাল বেলা সাড়ে তিনটায় কার্যালয়ে ঢোকেন। সমিতির ২ নম্বর বার হলের কার্যালয়ে তখন সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলামসহ কয়েকজন আইনজীবী ছিলেন। হারুন ও সুমন সভাপতির সঙ্গে একটি মামলা নিয়ে তর্কাতর্কিতে লিপ্ত হন। একপর্যায়ে তাঁরা বড় সন্ত্রাসীচক্রের মাধ্যমে বার ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিলে অন্য আইনজীবীরা দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।