বার ভবন উড়িয়ে দেওয়ার হুমকিদাতা দুজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ে ঢুকে বার ভবন উড়িয়ে দেওয়ার হুমকিদাতা হারুনুর রশিদ ও সুমন আহমদকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।গতকাল বুধবার মামলার তদন্ত কর্মকর্তা ওই দুজনকে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করেন। দুজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডের আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ১৯ অক্টোবর বার কার্যালয়ে আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলামের কক্ষে ঢুকে ওই দুই ব্যক্তি বার ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।