বারইয়ারহাটে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় আজ শনিবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। ১৮-দলীয় জোট ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলো ডটকমকে বলেন, বেলা তিনটায় বারইয়ারহাট ট্রাফিক মোড়ে হরতালের সমর্থনে ১৮-দলীয় জোটের সংগ্রাম কমিটি মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। একই সময় উপজেলা আওয়ামী লীগও হরতালবিরোধী মিছিল ও সমাবেশের ডাক দেয়। দুপক্ষই তাদের কর্মসূচি সফল করার ব্যাপারে অনড় থাকে। বিষয়টি প্রশাসনকে জানানো হলে জননিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফ হোসেন জানান, বারইয়ারহাট পৌর এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।