বারকি-শ্রমিকদের চার দফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বারকির (ছোট নৌকা) শ্রমিকেরা চার দফা দাবিতে গতকাল বুধবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপি দেওয়ার আগে তাঁরা শহরে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জের ধোপাজান নদীতে এই দুই উপজেলার প্রায় ১০ হাজার দরিদ্র বারকি-শ্রমিক ছোট ছোট নৌকা নিয়ে বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িত। তাঁরা দীর্ঘদিন এই পেশায় আছেন। সম্প্রতি প্রভাবশালী কিছু লোক নদীতে বড় বড় বলগেট নামিয়ে নদীর বালু-পাথর নিঃশেষ করে ফেলছেন। বড় নৌকার ঢেউয়ে নদীভাঙন শুরু হয়েছে; এ ছাড়া ছোট নৌকাগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে।শ্রমিকেরা নদীতে ৫০ ফুটের বেশি বালু-পাথর বহনকারী নৌকা ও বলগেট প্রবেশ না করা, বালু-পাথরের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বারকি নৌকা চলাচলে বাধা না দেওয়াসহ কার্গো ও বলগেট নদীর প্রবেশমুখে না রাখার দাবি জানান।