বারডেম ডায়ালিসিস ইউনিটের সম্প্রসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারডেম জেনারেল হাসপাতালের নেফ্রোলজি ও ডায়ালিসিস ইউনিটের সম্প্রসারণ করা হয়েছে। গতকাল রোববার সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ সম্প্রসারণকাজ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ডায়াবেটিক সমিতির সহসভাপতি রফিক উল হক, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া খানম প্রমুখ।
সম্প্রসারিত অংশে রয়েছে হিমোডায়ালিসিস যন্ত্র, আর.ও যন্ত্র, কালার ডপলার ও কার্ডিয়াক মনিটর। ফলে এভি ফিস্টুলা ও সিএপিডি অপারেশন সম্ভব হবে। বিজ্ঞপ্তি।