বারডেম হাসপাতালকে ৫০ লাখ টাকা দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের পুত্রবধূ নাসিম হোসেন বারডেম জেনারেল হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগের আধুনিকায়ন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য ৫০ লাখ টাকা দান করেছেন।সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে ডা. মো. ইব্রাহিমের বড় ছেলে মো. আনোয়ার হোসেনের স্ত্রী নাসিম হোসেন এই অর্থ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফউদ্দিনের কাছে হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মো. ইব্রাহিমের ছেলে এফ কে হোসেন ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অন্যতম পরিচালক বিশ্বজিৎ মজুমদার। বিজ্ঞপ্তি।