বারডেমে ওয়ান স্টপ সার্ভিস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারডেম হাসপাতালে আজ সোমবার থেকে চালু হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। এই হাসপাতালের বহির্বিভাগে রোগীর প্রচণ্ড ভিড় হওয়ার প্রেক্ষাপটে ও রোগীদের আরও স্বস্তিতে, আরও কম সময়ে সেবা দিতে তৃতীয় তলায় এই সেবাকেন্দ্র চালু করা হচ্ছে।
সেবাকেন্দ্রটি উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান। এ কেন্দ্রে যেসব নতুন সুবিধা দেওয়া হবে তা হলো: একই স্থানে সব ধরনের পরীক্ষার নমুনা সংগ্রহ, অর্থ ও রিপোর্ট প্রদানের ব্যবস্থা এবং অধিকাংশ পরীক্ষার রিপোর্ট ছয় থেকে আট ঘণ্টার মধ্যে প্রদান।
ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকবে এই সেবাকেন্দ্র। রিপোর্ট পাওয়ার পর রোগী প্রয়োজনে সেবাকেন্দ্রের চিকিৎসকের মতামত গ্রহণ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন। বিজ্ঞপ্তি।