বারডেমের আইসিইউতে জুনায়েদ বাবুনগরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। গতকালই পায়ে অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন কর্মকর্তা জানান, বাবুনগরী ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য চার দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ৬ মে বাবুনগরীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। খবর ইউএনবির।