বারহাট্টায় বজ্রপাতে তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় গত শনিবার বিকেলে বজ্রপাতে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মজলিশ মিয়া, কুদরত আলী ও লালচান মিয়া । আহত মাজন মিয়াকে (৩৫) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল পাঁচটার দিকে কালবৈশাখী শুরু হয়। এ সময় উপজেলার সিংধা ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের মজলিশ মিয়া বাড়ির সামনে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। এ ছাড়া শাহতা ইউনিয়নের রামপুর দশাল গ্রামের কুদরত আলী হাওরে এবং বারহাট্টা সদর ইউনিয়নের গোড়াউন্দ গ্রামের লালচান মিয়া বাড়ির সামনে বজ্রপাতে মারা যান। গোড়াউন গ্রামের মাজন মিয়া বাড়ির সামনে বজ্রপাতে আহত হলে তাঁকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।