বারানই থেকে বাঁশের বেড়া অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার রামরামায় বারানই নদের বাঁশের বেড়া অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। মাছ ধরার জন্য আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা পাঁচ বছর পর আগে ওই বেড়া দিয়েছিলেন।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, বারানই নদের রামরামা এলাকায় আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতা-কর্মী বাঁশের বেড়া দিয়ে নিষিদ্ধ সুতি জালের মাধ্যমে মাছ ধরে আসছিলেন। খবর পেয়ে গত বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুলিশ ও মৎস্য বিভাগের লোকজন সেখান থেকে বাঁশের বেড়া অপসারণ ও মাছ ধরার উপকরণ ধ্বংস করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদি হাসান জানান, আদালতের উপস্থিতি টের পেয়ে বেড়া নির্মাণকারীরা এলাকা ত্যাগ করেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।
বেড়া নির্মাণের সঙ্গে জড়িত আওয়ামী লীগের কর্মী হাবিবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা নদে বাঁশের বেড়া দিয়ে মাছ ধরছিলেন। এ নিয়ে প্রথম আলোয় একাধিক প্রতিবেদন ছাপা হয়।