বারানই নদের বেড়া অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় বারানই নদের সেই বেড়া অপসারণ করেছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেড়া অপসারণ ও অবৈধ জাল জব্দ করে পোড়ানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশ ও মৎস্য বিভাগের লোকজন অভিযান চালিয়ে বাঙ্গালপাড়া বারানই নদে নির্মিত বাঁশের বেড়া উচ্ছেদ করেন। এ ছাড়া মাছ ধরার কাজে ব্যবহূত অবৈধ বাদাই ও কারেন্ট জাল জব্দ করে পোড়ানো হয়। ৮ অক্টোবর প্রথম আলোয় ‘নদীতে বেড়া দিয়ে মাছ নিধন’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।