বারিধারায় বজ্রপাত দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারিধারায় গতকাল বুধবার বিকেলে জাপানের রাষ্ট্রদূতের বাসভবনের সামনের সড়কে দুই নির্মাণশ্রমিক বজ্রপাতে মারা গেছেন। তাঁরা হলেন নওগাঁর নিয়ামতপুরের সোহেল রানা (২০) ও ওয়াসিম মিয়া (১৮)।

গুলশান থানার পুলিশ জানায়, দুপুরের খাবারের পর আটজন নির্মাণশ্রমিক জাপানের রাষ্ট্রদূতের বাসার সামনের সড়কে বসে বিশ্রাম নিচ্ছিলেন। বেলা তিনটার দিকে বজ্রপাতে তাঁরা আহত হন। সংজ্ঞাহীন অবস্থায় তাঁদের গুলশান ২ নম্বরের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সোহেল ও ওয়াসিমকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য পাঁচজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত দুজনের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।