বারীণ মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট সংগীতজ্ঞ, এ দেশে শাস্ত্রীয় সংগীত প্রসারের অগ্রণী ব্যক্তিত্ব, পণ্ডিত বারীণ মজুমদারের নবম মৃত্যুবার্ষিকী আজ ৩ অক্টোবর রোববার।বারীণ মজুমদার ১৯৬৩ সালে এ দেশের প্রথম সংগীত মহাবিদ্যালয় ‘কলেজ অব মিউজিক’ প্রতিষ্ঠা করেন। একুশে পদক, স্বাধীনতা পদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত বারীণ মজুমদার ২০০১ সালের এই দিনে পরলোকগমন করেন। তাঁর স্ত্রী ইলা মজুমদার বরেণ্য উচ্চাঙ্গসংগীতশিল্পী, বড় ছেলে পার্থ মজুমদার সংগীত পরিচালক এবং ছোট ছেলে বাপ্পা মজুমদার সংগীতশিল্পী ও পরিচালক।—বিজ্ঞপ্তি।