বারুণী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ছোট শিংগা গ্রামে হিন্দু সম্প্রদায়ের ৬২তম বারুণী উৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার। সকালে অধিবাসের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই উৎসব শুরু হবে। প্রতিদিনের আয়োজনের মধ্যে রয়েছে গীতাপাঠ, দধিমঙ্গল, নগর পরিক্রমা সংকীর্তন, কৃষ্ণকীর্তন ও প্রসাদ বিতরণ। এ উপলক্ষে পরীক্ষিৎ চাঁদ সেবাশ্রম প্রাঙ্গণে মেলা বসেছে। উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছেন।