প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট শিংগা গ্রামের পরীক্ষিৎ চাঁদ সেবাশ্রমে হিন্দুধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী বারুণী উৎসব আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। ওড়াকান্দি বাংলাদেশ মহাসংঘের মহাসংঘপতি মতুয়াচার্য হিমাংশু ঠাকুর ৬৫তম বারুণী উৎসবের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ধর্মীয় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন লক্ষ্মীখালী আশ্রমের ধামকর্তা সাগর চাঁদ সাধু ঠাকুর। উৎসবে পিরোজপুর-৩ আসনের সাংসদ রুস্তম আলী ফরাজি প্রধান অতিথি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান ও ইউএনও ফরিদ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সেবাশ্রমের ধামকর্তা সুধন্য চাঁদ সাধু ঠাকুর। উৎসবে শুভ অধিবাস, হরিনাম, ধর্মীয় আলোচনা, স্নানযাত্রা, কবিগান ও কীর্তন অনুষ্ঠিত হবে।