বারুণী স্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ঐতিহ্যবাহী মহাবারুণী স্নান শুরু হয়েছে। গতকাল শনিবার ওই এলাকার কালীবাড়ি ঘাটে বেলা সাড়ে তিনটার দিকে পুণ্যস্নান শুরু হয়। আজ রোববার দুপুর ১২টার পর স্নান শেষ হবে। ৪০০ বছরের বেশি সময় ধরে সেখানে পুণ্যস্নান অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে কপিলমুনিতে আয়োজন করা হয় মেলার। প্রতিবছর মেলা বসলেও এবার বসছে না।