বারুণী স্নানোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে হিন্দু সম্প্রদায়ের বারুণী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শ্রীবরদী উপজেলার গড়জরিপা মাটির দুর্গসংলগ্ন কালিদহ সাগরে বিপুলসংখ্যক পুণ্যার্থী স্নান করেন। এ সময় পুণ্যার্থীরা পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করেন। পুণ্যার্থীদের বিশ্বাস, এ দিনে কালিদহ সাগরে স্নান করলে মনের সব কুটিলতা, সংকীর্ণতা ও পাপ মোচন হয়। এ উপলক্ষে গঙ্গা পূজা ও সংকীর্তন হয় এবং দিনব্যাপী মেলা বসে।