প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বার্জার পেইন্টসের ডিলাররা প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ রাশিয়া ও তুরস্ক সফর করেছেন। মোট ১৯ জন ডিলার ও পাঁচজন কর্মকর্তা নয় দিনের এই সফরে অংশগ্রহণ করেন। এই সফরে বার্জার পেইন্টসের জিএম সেলস অ্যান্ড মার্কেটিং মহসীন হাবীব চৌধুরী, জেনারেল সেলস ম্যানেজার সালাউদ্দিন আবু নাসের, হেড অব মার্কেটিং এ কে এম সাদেক নাওয়াজ এবং অন্য কর্মকর্তারা ডিলারদের সফরসঙ্গী হন। বিজ্ঞপ্তি।