বার্ড ফ্লু আক্রান্ত চার হাজার মুরগি নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলায় এবার একটি মুরগির খামারে বার্ড ফ্লু দেখা দেওয়ায় দুই হাজার ৮০০ মুরগি নিধন করা হয়েছে। একই কারণে দিনাজপুরে পার্বতীপুরে সহস্রাধিক মুরগি নিধন করেছেন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা।স্থানীয় সূত্রে জানা গেছে, কালাই উপজেলার পুনট বাজারের খামারি রাজা মিয়া তাঁর সর্বস্ব বিনিয়োগ করে খামারে সোনালি জাতের মুরগি পালন করছিলেন। সর্বশেষ খামারটিতে দুই হাজার ৮০৮টি মুরগি ছিল। কয়েক দিন আগে খামারের বেশ কয়েকটি মুরগি মারা গেলে তা পরীক্ষার জন্য প্রাণিসম্পদ বিভাগের রোগতত্ত্ব গবেষণা কেন্দ্রে পাঠানো হয়। সেখানে বার্ড ফ্লু ধরা পড়ার পর প্রশাসনের উদ্যোগে গত সোমবার রাতে খামারের সব মুরগি মারা হয়। পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমবার আলী জানান, বার্ড ফ্লু শনাক্ত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত রোববার উপজেলার সরকারপাড়া গ্রামের মোশারফ হোসেনের খামারের সহস্রাধিক মুরগি নিধন করা হয়।