বার্ড ফ্লু আক্রান্ত ৭৫০০ মুরগি নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার পৌওতা গ্রামে গত সোমবার রাতে বার্ড ফ্লু আক্রান্ত প্রায় সাড়ে সাত হাজার লেয়ার মুরগি ও সোয়া ছয় হাজার ডিম নিধন করা হয়েছে।জানা গেছে, ৩ মার্চ থেকে মা পোলট্রি খামারে মুরগি মরতে শুরু করে। গত এক সপ্তাহে খামারটিতে সাত হাজারেরও বেশি মুরগি মারা যায়। খামার মালিক আজাদুর রহমানের সন্দেহ হলে তিনি মরা মুরগির নমুনা আদমদীঘি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে পাঠান। এরপর জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ পরীক্ষাগারেও নমুনা পাঠানো হয়। এতে বার্ড ফ্লু শনাক্ত হয়।