বার্ড-ফ্লু প্রতিরোধে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে বার্ড-ফ্লু প্রতিরোধ-সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহীদ উল্লাহর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন জেলার সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি আতাউর রহমান ও পোলট্রি খামার সমিতির সভাপতি আবদুর রহমান। সভায় বক্তারা বার্ড-ফ্লু সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন। কোথাও বার্ড-ফ্লু দেখা দিলে সঙ্গে সঙ্গে তা স্থানীয় প্রাণিসম্পদ বিভাগকে জানানো, এ রোগে আক্রান্ত মুরগি মারা গেলে তা মাটিতে পুঁতে ফেলা এবং খামারে শিয়াল-কুকুরসহ অন্য প্রাণী বা কোনো বহিরাগত লোক যাতে না ঢুকতে পারে সে ব্যবস্থা রাখার পরামর্শ দেন বক্তারা। মতবিনিময় সভায় জেলার অর্ধশতাধিক পোলট্রি খামার ব্যবসায়ী ও প্রাণিসম্পদ বিভাগের অন্য কর্মকর্তারা অংশ নেন।