বার্ড ফ্লু: কিশোরগঞ্জে সাড়ে সাত হাজার মুরগি নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলার একটি খামারের সাত হাজার ৫০০ মুরগি গতকাল বৃহস্পতিবার নিধন করা হয়েছে। মুরগিগুলো বার্ড ফ্লু আক্রান্ত ছিল বলে জানা গেছে। জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তদারকিতে মুরগিগুলো নিধন শেষে মাটিচাপা দেওয়া হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া গ্রামের মোজাম্মেল হকের মালিকানাধীন ভাই ভাই পোলট্রি ফার্মে সম্প্রতি বেশ কয়েকটি মুরগি মারা যায়। বিষয়টি গত বুধবার সকালে প্রাণিসম্পদ কার্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়। পরে প্রাণিসম্পদ কার্যালয়ের একটি টিম তাৎক্ষণিকভাবে ওই খামারে গিয়ে মুরগির নমুনা সংগ্রহ করে। জেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন বাহাদুর আলী জানান, ওই খামার থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা শেষে প্রাথমিকভাবে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।