বার্ড ফ্লু: গাজীপুরে পাঁচ হাজার মুরগি নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার দেশিপাড়া এলাকায় একটি মুরগির খামারে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় পাঁচ হাজার ৩৩টি মুরগি এবং সাত হাজার ৭২১টি ডিম নষ্ট করে ফেলা হয়েছে। গত রোববার রাতে ওই এলাকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে তুহিন পোলট্রি ফার্ম নামের খামারটির মুরগি ও ডিম মাটি চাপা দেওয়া হয়।খামারের স্বত্বাধিকারী এ কে এম মোস্তাক জানান, সম্প্রতি অস্বাভাবিক হারে মুরগি মারা যাওয়ায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করি। এখানে প্রাথমিক পরীক্ষায় মৃত মুরগিতে বার্ড ফ্লুর জীবাণু পাওয়া যায়।সদর উপজেলা ভেটেরিনারি সার্জন এম এ জলিল জানান, পরে নমুনা রাজধানীর কেন্দ্রীয় পশুরোগ অনুসন্ধান ল্যাবরেটরিতে পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর সরকারি আদেশে আক্রান্ত মুরগি ও ডিম ধ্বংস করা হয়েছে।গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামসুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত খামারমালিককে মুরগিপ্রতি ২০০ ও প্রতি ডিমে পাঁচ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।