বার্ড ফ্লুতে ক্ষতিগ্রস্ত তিন খামারিকে ৫৩ লাখ টাকা অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ড ফ্লুতে ক্ষতিগ্রস্ত কুমিল্লা জেলার তিন খামারিকে ক্ষতিপূরণ বাবদ ৫৩ লাখ ২৮ হাজার ৩০০ টাকা অনুদান দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের এস এ বারী সম্মেলনকক্ষে ওই অনুদানের চেক হস্তান্তর করা হয়।কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান চেক হস্তান্তর করেন। ওই সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জাহান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমার সাহা ও কুমিল্লা জেলা পোলট্রি মালিক সমিতির সভাপতি আবদুল মালেক। অনুদান পাওয়া খামারগুলো হলো কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের তাহেরা পোলট্রি কমপ্লেক্স, একই উপজেলার কনেশতলা গ্রামের রূপালী প্রোটিন প্রোডাকশন এবং চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার শান্তা পোলট্রি ফার্ম।