বার্ডে প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমিতে (বার্ড) গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ১২ দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা। সকাল ১০টায় বার্ডের সম্মেলনকক্ষে ওই কর্মশালা শুরু হয়। আফ্রিকান এশিয়ান গ্রামীণ উন্নয়ন সংস্থা (আর্ডো) ও বাংলাদেশ সরকার যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। এতে আফ্রিকা ও এশিয়া মহাদেশের ১৯টি দেশের ৩২ জন নীতিনির্ধারক এবং সরকারি কর্মকর্তা অংশ নেন। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন সামনে রেখে গ্রামীণ জনপদের উন্নয়নের জন্য ওই কর্মশালা হচ্ছে। কর্মশালার উদ্বোধন করেন আর্ডোর মহাসচিব ওয়াসফি হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদার।