বার্ডে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া নিয়ে পরামর্শ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) গতকাল শনিবার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০) দলিলের খসড়ার ওপর অংশগ্রহণমূলক আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
পরামর্শ সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের আওয়ামী লীগ সাংসদ মো. তাজুল ইসলাম ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (জ্যেষ্ঠ সচিব) শামসুল আলম। এতে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ।
পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পশ্চাৎপদ অঞ্চলের জন্য তহবিল গঠন, অবকাঠামোগত বৈষম্য কমিয়ে আনা এবং কৃষি ও পল্লী অর্থনীতি-বিষয়ক কার্যক্রম সম্প্রসারণের কৌশল অবলম্বনের তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি প্রশাসনের সক্ষমতা বৃদ্ধির কথাও উল্লেখ রয়েছে।