বার্ডের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ‘৪৫তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন-২০১১’ শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় বার্ডের ড. আখতার হামিদ খান মিলনায়তনে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। এতে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থার ৮০ জন প্রতিনিধি অংশ নেন। বার্ডের মহাপরিচালক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক পরিকল্পনা সম্মেলনে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়নসচিব মিহির কান্তি মজুমদার, বাংলাদেশ সমবায় ফেডারেশনের চেয়ারম্যান সাংসদ মো. ইসরাফিল আলম, বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মীর কাসেম ও সম্মেলন কমিটির আহ্বায়ক মাসুদুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার সম্মেলনের সমাপনী দিনে আগামী অর্থবছরের পরিকল্পনা চূড়ান্ত করা হবে।