বার্ন ইউনিট ও কার্ডিয়াক সার্জারি বিভাগ চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও কার্ডিয়াক সার্জারি বিভাগ দুটি খুব শিগগির চালু হচ্ছে। এ ব্যাপারে তিন সদস্যের চিকিৎসা দল গতকাল মঙ্গলবার হাসপাতাল পরিদর্শন করে এ দুটি বিভাগ চালুর ব্যাপারে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন।হাসপাতাল সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মো. মমতাজ উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের ওই দল নব নির্মিত আইসিইউ ভবনসহ হাসপাতালটি পরিদর্শন করেন। অন্য দুজন হলেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ও সমন্বয়কারী সামন্তলাল সেন ও জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান নাসিরউদ্দিন আহমেদ।দলের সঙ্গে গতকাল হাসপাতালের পরিচালকের কক্ষে ভারপ্রাপ্ত পরিচালক তৌফিকুল ইসলামের সভাপতিত্বে এক সভা হয়। এতে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি আবু তালেবসহ বিভাগীয় প্রধানেরা। মো. মমতাজ উদ্দিন বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখানে পরিদর্শন করতে এসেছি। এই হাসপাতালের অবকাঠামো যথেষ্ট ভালো রয়েছে। বার্ন ও হূদেরাগ বিভাগ দুটি খুব শিগগির চালু করা হবে।’সামন্তলাল সেন বলেন, ‘বার্ন বিভাগ চালু করা এখানে খুবই জরুরি। এ অঞ্চলের অনেক রোগী ঢাকায় পৌঁছতেই পারে না। যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি।’মো. নাসিরউদ্দিন আহমেদ বলেন, ‘এ অঞ্চলের রোগীদের জন্য হূদেরাগ ইউনিট চালু করা বিশেষ প্রয়োজন। আর এ জন্যই সরেজমিনে পরিদর্শন করা। আশা করি, আমরা দ্রুত কাজটি করতে পারব।’