বার্ন ইউনিটকে ইনস্টিটিউট করার দাবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটকে একটি আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন পূর্ণাঙ্গ বার্ন ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছে নাগরিক সংহতি। গতকাল শুক্রবার ঢাকা মেডিকেলের বহির্বিভাগের পাশে এক অবস্থান কর্মসূচিতে সংগঠনটি এ দাবি জানায়।সমাবেশে সাংবাদিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসা খরচ অত্যন্ত ব্যয়বহুল। যেকোনো হাসপাতালে এই চিকিৎসাসেবা দেওয়া যায় না। তাই অগ্নিদগ্ধ ব্যক্তিদের কষ্ট লাঘবে সরকারকে সংবেদনশীল মানসিকতা দেখাতে হবে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের জন্য অর্থের বরাদ্দ বৃদ্ধি ও পূর্ণাঙ্গ বার্ন ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার দাবি জানান তিনি।সমাবেশে বক্তারা বলেন, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট ছাড়া অন্য স্থানে অগ্নিদুর্ঘটনার শিকার মানুষের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব নয়। কিন্তু আক্রান্ত মানুষের চাপে প্রতিদিন বার্ন ইউনিট মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না। বার্ন ইউনিটে অনেক রোগীর চাপ বাড়লেও এর আধুনিকায়ন করা হয়নি, রয়েছে লোকবলের সংকট।সমাবেশে বক্তারা দেশের প্রথম পর্যায়ে প্রতিটি সরকারি মেডিকেল কলেজে বার্ন ইউনিট প্রতিষ্ঠা, বার্ন ইউনিটে কর্মরতদের বেতন নিশ্চিত এবং এতে অর্থ বরাদ্দ বাড়াতে সরকারের প্রতি দাবি জানান।সমাবেশে নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন বাপার সিরাজুল ইসলাম মোল্লা, মানবাধিকারকর্মী এ বি এম আনিসুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি।