বার্ন ইউনিটকে সামিট গ্রুপের সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সহিংসতায় দগ্ধদের চিকিৎসার্থে ঢাকা মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছে সামিট গ্রুপ। একই সঙ্গে বার্ন ইউনিটের ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) বিভাগের জন্য তিনটি ৫০ ইঞ্চি এলইডি টেলিভিশন হস্তান্তর করেছে সামিট গ্রুপ।
গত রোববার নিয়মিত সংবাদ সম্মেলনে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের উপদেষ্টা সামন্ত লাল সেনের হাতে সাহায্যগুলো তুলে দেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। আজিজ খান এ সময় বলেন, একে অন্যকে ভালোবাসার মাধ্যমে, কিছু দেওয়া বা ভাগ করে নেওয়ার মাধ্যমে এই অস্থির সময়কে অতিক্রম করা সম্ভব। এ সময় সামন্ত লাল সেন বলেন, সিসি ক্যামেরা বিভাগে টেলিভিশনগুলো যুক্ত হওয়ায় কর্মরত চিকিৎসকদের পুরো ইউনিটের সার্বক্ষণিক তদারকি এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন প্রকল্প পরিচালক আবুল কালাম, অধ্যাপক মো. সাজ্জাদ খন্দকার। এ ছাড়া সামিট গ্রুপের পরিচালক আজিজা আজিজ খান এবং সালমান খান এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।